Rohit Sharma's 60ft Cutout: রোহিত শর্মার জন্মদিনে হায়দরাবাদে উন্মোচিত হল ৬০ ফুটের কাট-আউট

৩৬তম জন্মদিন পালন করতে গিয়ে হায়দরাবাদে 'হিটম্যান'-এর চরম উন্মাদনা ছিল পুরোদস্তুর

Rohit Sharma 60ft Cutout (Photo Credit: Mumbai Indians & Johns/ Twitter)

আজ ৩০ এপ্রিল রবিবার ভারত ও মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার ৩৬তম জন্মদিন। তাঁর এই বিশেষ দিন উপলক্ষে হায়দরাবাদে ভক্তরা ৬০ ফুটের একটি বিশাল কাট আউট উন্মোচন করে শ্রদ্ধা জানাতে। শুধু ভারতেই নয়, গোটা বিশ্বেই ভারত অধিনায়কের ভক্তের সংখ্যা কম নয়। ২০০৭ সালে অভিষেকের পর থেকে অসংখ্য রেকর্ড গড়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। সেই কারণে ৩৬তম জন্মদিন পালন করতে গিয়ে হায়দরাবাদে 'হিটম্যান'-এর চরম উন্মাদনা ছিল পুরোদস্তুর। হায়দরাবাদের ফ্যানেদের তৈরি ৬০ ফুট লম্বা কাট আউটের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স।

দেখুন ছবি

দেখুন ফ্যানদের উন্মাদনা

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement