Rohit Sharma: অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ভারত ও অস্ট্রেলিয়া সম্পর্ককে স্বাগত জানালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা
রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহ এর নেতৃত্বে ভারত পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানের বিশাল জয় পেয়েছে। যার ফলে পাঁচ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত
আজ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তার বক্তৃতায় ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে শক্তিশালী সম্পর্কের প্রশংসা করেছেন এবং চলমান সফরে সিরিজ জয়ের গতি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। গতকাল ভারতীয় খেলোয়াড়রা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে দেখা করেন। ক্যানবেরার ফেডারেল পার্লামেন্ট হাউসে একটি সংবর্ধনার আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী আলবানিজ। পার্থ থেকে ইতিমধ্যেই ক্যানবেরা পৌঁছে গেছে ভারতীয় দল। শনিবার মানুকা ওভালে নির্ধারিত প্রধানমন্ত্রী একাদশের বিপক্ষে দিন-রাতের খেলা খেলবে তারা।
রোহিতের অনুপস্থিতিতে জসপ্রীত বুমরাহ এর নেতৃত্বে ভারত পার্থে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৯৫ রানের বিশাল জয় পেয়েছে। যার ফলে পাঁচ টেস্টের সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত। আগামী ৬ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই টেস্টটি দিন-রাত্রির ম্যাচ। ৬ থেকে ১০ ডিসেম্বর অ্যাডিলেডে অনুষ্ঠিত হবে গোলাপী বলের এই টেস্ট।