Rohit Sharma Crying: মাত্র ৪ রানেই মাঠের বাইরে, ড্রেসিংরুমে বসে অঝোরে কাঁদলেন রোহিত শর্মা, দেখুন ভিডিয়ো

ফের ইন্ডিয়ার অধিনায়কত্ব পেলেও আইপিএল-এ একেবারেই ফর্মে নেই হিটম্যান। হায়রাবাদের বিরুদ্ধে মাত্র ৪ রানে আউট হয়ে ড্রেসিং রুমে বসে চোখের জল বাঁধ ভাঙল রোহিতের।

Rohit Sharma Crying (Photo Credits: X)

মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়কের পদ থেকে চলতি আইপিএল-এ রোহিত শর্মাকে সরিয়ে দলের দায়িত্ব দেওয়া হয়েছে হার্দিক পান্ডিয়াকে (Hardik Pandya)। অন্যদিকে শুরু থেকে ভালো ফল করলেও হঠাৎই রোহিতের (Rohit Sharma) ব্যাটিংয়ে ছন্দপতন হয়ছে। সোমবার হায়দরাবাদের বিরুদ্ধে মুম্বই জয় পেলেও ম্যাচে নিজের পারফর্মেন্স নিয়ে মোটেই খুশি নন রোহিত। দিন কয়েক আগেই টি-২০ বিশ্বকাপের জন্যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। ফের ইন্ডিয়ার অধিনায়কত্ব পেলেও আইপিএল-এ একেবারেই ফর্মে নেই হিটম্যান। হায়রাবাদের বিরুদ্ধে মাত্র ৪ রানে আউট হয়ে ড্রেসিং রুমে বসে চোখের জল বাঁধ ভাঙল রোহিতের। বিশ্বকাপের আগে মাঠে নিজের ছন্দ হারিয়ে ফেলা নিয়ে উদ্বিগ্ন দলের ক্যাপ্টেন।

ড্রেসিং রুমে কেঁদে ফেললেন রোহিত... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement