Rishab Pant Accident: দিল্লি- উত্তরাখণ্ড রোডে দুর্ঘটনার কবলে ক্রিকেটার ঋষভ পন্থ (দেখুন ছবি)

সংঘর্ষের পর ঋষভ পন্তের মার্সিডিজে (Mercedes) আগুন ধরে যায়। ঋষভ পন্ত পুড়ে আহত হয়েছেন তবে তার অবস্থা গুরুতর নয়, পুলিশ জানিয়েছে

Rishab Pant (Photo Credit: Engalnd's Barmy Army/ Twitter)

শুক্রবার সকালে দুর্ঘটনার কবলে পড়ে আহত হন ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি দিল্লি থেকে উত্তরাখণ্ডে যাচ্ছিলেন, যখন তার গাড়ির সঙ্গে ডিভাইডারের সংঘর্ষ হয় এবং রুরকির নরসান সীমান্তের কাছে গাড়িটি উল্টে যায়। এই সংঘর্ষের ফলে ঋষভ পন্থের মার্সিডিজে (Mercedes) আগুন ধরে যায়। ঋষভ পন্থ পুড়ে আহত হয়েছেন তবে তার অবস্থা গুরুতর নয়, পুলিশ জানিয়েছে৷ দুর্ঘটনার সময় তিনি গাড়িতে একা ছিলেন এবং পালানোর জন্য একটি জানালা ভেঙে ফেলেছিলেন৷ তিনি ক্রিসমাসের জন্য দুবাই ছিলেন এবং রুরকিতে বাড়ি ফিরছিলেন যখন তাঁর গাড়িটি দুর্ঘটনায় পড়ে তাকে দেরাদুনের সক্ষম হাসপাতাল মাল্টিস্পেশালিটি অ্যান্ড ট্রমা সেন্টারে (Saksham Hospital Multispecialty and Trauma Centre) পাঠানো  হয়েছে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement