NZ Coaching Staff, ICC ODI World Cup 2023: চেন্নাই সুপার কিংসের স্টিফেন ফ্লেমিং থেকে ইয়ান বেল, কিউইদের বিশ্বকাপ প্রস্তুতিতে কোচের ভুমিকায় যারা
বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের কোচ স্টিফেন ফ্লেমিং, সহকারী কোচ জেমস ফস্টার, টি-২০ কোচ ইয়ান বেল এবং টেস্ট কোচ হবেন সাকলাইন মুশতাক
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩-কে সামনে রেখে নিউজিল্যান্ড তাদের সাপোর্ট স্টাফদের দারুণভাবে সাজিয়ে তুলেছে। স্টিফেন ফ্লেমিং ও জেমস ফস্টারকে দলে নেওয়া হয়েছে। শুধু তাই নয় ইয়ান বেল ও সাকলাইন মুশতাকও আগামী চার মাসে নিউজিল্যান্ডের কোচিং স্টাফে প্রবেশ করেছেন। ফ্লেমিং ও ফস্টারের নিয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ দু'জনেই আইপিএলের অভিজ্ঞতা নিয়ে এসেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের কোচিং করিয়েছেন ফ্লেমিং। আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নিউজিল্যান্ড দলের সঙ্গে যোগ দেবেন তিনি। ফস্টার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। নিউজিল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করবেন ফস্টার। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ডের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বেল। পাকিস্তানের প্রাক্তন স্পিনার সাকলাইন বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে যোগ দেবেন। Nepal Cricket, Asia Cup 2023: ধর্ষণ-অভিযুক্ত সন্দীপ লামিচানেকে ছাড়াই পাকিস্তানে নেপাল, মামলার চূড়ান্ত শুনানি রবিবার