MS Dhoni Milestone, CSK vs SRH: আজ চেন্নাইয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সেরার সেরা তালিকায় জায়গা করবেন এমএস ধোনি

আজ, ২৫ এপ্রিল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে তাঁর ৪০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি।

Chennai Super Kings (Photo Credit: CSK/ X)

MS Dhoni Milestone, CSK vs SRH: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) আজ, ২৫ এপ্রিল এম এ চিদাম্বরম স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে তাঁর ৪০০ তম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ধোনি ৯৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২৬.১৩ স্ট্রাইক রেটে ১৬১৭ রান করেছেন। আইপিএলে পাঁচবারের জয়ী অধিনায়ক ২৭২টি ম্যাচ খেলে ১৩৭.৮৭ স্ট্রাইক রেটে ৫৩৭৭ রান করেছেন। এছাড়াও তিনি ঘরোয়া ক্রিকেট এবং চ্যাম্পিয়ন্স লিগে ঝাড়খণ্ডের হয়ে ২৪টি ম্যাচ খেলে ৪৪৯ রান করেছেন। এই এলিট তালিকায় ৪৫৬ ম্যাচ খেলে রোহিত শর্মা (Rohit Sharma) রয়েছেন তালিকার শীর্ষে। দীনেশ কার্তিক (Dinesh Karthik) রয়েছেন দ্বিতীয় স্থানে। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে ৪১২টি ম্যাচ খেলেছেন তিনি। তারকা ব্যাটার বিরাট কোহলি ৪০৭ ম্যাচ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। Virat Kohli, RCB vs RR: বেঙ্গালুরুতে আরসিবির জয়ে অনন্য দুটি রেকর্ড ছুঁলেন বিরাট কোহলি

সেরার সেরা তালিকায় জায়গা করবেন এমএস ধোনি

(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement