MS Dhoni Seen After Knee Surgery: মুম্বইয়ে হাঁটুর অস্ত্রোপচারের পর প্রথমবার প্রকাশ্যে ধোনি, দেখুন ভাইরাল ছবি
তাঁর অস্ত্রোপচার সফল হওয়ার খবর আগেই জানা যায়
চেন্নাই সুপার কিংসকে পঞ্চম আইপিএল শিরোপা জেতানো থেকে শুরু করে পাঁচ দিনের মাথায় হাঁটুতে অস্ত্রোপচার করানো সপ্তাহ জুড়ে শুধু ধোনি। আইপিএলের শুরু থেকে হাঁটুর চোট নিয়ে সমস্যায় ছিলেন ধোনি। এর আগে ঋষভ পন্থ ও নীরজ চোপড়ার চিকিত্সা করা বিখ্যাত স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ দিনশা পাদিরওয়ালা ধোনিকে পরামর্শ দিয়েছিলেন তাঁর হাঁটুর অস্ত্রোপচার করাতে। সেই কারণে তিন দিন আগে মুম্বইয়ে আসেন তিনি। তাঁর অস্ত্রোপচার সফল হওয়ার খবর আগেই জানা যায়। এখন অস্ত্রোপচারের পর ধোনির একটি ছবি ভাইরাল হয়েছে। এই ছবিতে দেখা যাচ্ছে, এক বন্ধুর সঙ্গে হোটেলের ঘরে বসে চা খাচ্ছেন ধোনি। তার সামনে থালায় রাখা ইডলি, বড়া-সহ দক্ষিণ ভারতীয় সকালের খাবারও দেখতে পাওয়া যায়।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Israel-Iran War: দ্রুত তেহরান ছাড়ুন, প্রবাসী ভারতীয়দের কাছে অনুরোধ নয়াদিল্লির, ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে সঙ্গে যোগাযোগের জন্যে চালু হেল্পলাইন নম্বর
Weather forecast for Bengal: আগামী বুধবারের মধ্যে রাজ্যে ঢুকতে পারে বর্ষা, মঙ্গলবার কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আবহাওয়া দফতর
Raveena Tandon: ভয়াবহ বিমান দুর্ঘটনার পরেই এয়ার ইন্ডিয়ায় যাত্রা রবিনা টন্ডনের, কী অভিজ্ঞতা নায়িকার?
Weather Forecast Of Bengal: আগামী ১৮ জুনের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঢুকবে বর্ষা, পূর্বাভাসে জানাল আবহাওয়া দফতর
Advertisement
Advertisement