Dhoni Ashwin at CSK Camp: আইপিএলের প্রস্তুতি সিএসকে শিবিরে ফের একসাথে এমএস ধোনি এবং রবি অশ্বিন, দেখুন ভিডিও

আইপিএল ২০২৫-এর নিলামে ৯.৭৫ কোটি টাকায় ফের সিএসকেতে ফেরেন এই অফস্পিনার। এর অর্থ হল অশ্বিন চিপকে ধোনি এবং প্রাক্তন বোলিং পার্টনার রবীন্দ্র জাদেজার সাথে চেন্নাইয়ের ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের জন্য খেলবেন।

MS Dhoni and Ravi Ashwin (Photo Credit: CSK/ X)

Dhoni Ashwin at CSK Camp: এমএস ধোনি (MS Dhoni) এবং রবিচন্দ্রন অশ্বিন (R Ashwin) এখন আবার একসাথে! চেন্নাই সুপার কিংস আইপিএল ২০২৫ এর আসন্ন মরসুমের জন্য তাদের প্রস্তুতি শুরু করেছে সেখানেই হাজির হন ভারতের এই দুই তারকা। ২০১০ ও ২০১১ সালে পরপর আইপিএল জেতা সিএসকে দলে একসাথে ছিলেন অশ্বিন ও ধোনি। এরপর পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসে খেলেন অশ্বিন। আইপিএল ২০২৫-এর নিলামে ৯.৭৫ কোটি টাকায় ফের সিএসকেতে ফেরেন এই অফস্পিনার। এর অর্থ হল অশ্বিন চিপকে ধোনি এবং প্রাক্তন বোলিং পার্টনার রবীন্দ্র জাদেজার সাথে চেন্নাইয়ের ষষ্ঠ আইপিএল ট্রফি জয়ের জন্য খেলবেন। সেই প্রস্তুতিতে টিম বেসে ধোনি, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় এবং অন্যান্যদের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সিএসকে সোশ্যাল মিডিয়ায় এই রিইউনিয়নের একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে দেখা যাচ্ছে ধোনি ও অশ্বিন অনুশীলনের জন্য মাঠে যাচ্ছেন। MS Dhoni, IPL 2025: চেন্নাই পৌঁছে টি-শার্ট দিয়েই অবসরের ইঙ্গিত দিলেন মহেন্দ্র সিং ধোনি? দেখুন ভাইরাল পোস্ট

সিএসকে শিবিরে ফের একসাথে এমএস ধোনি এবং রবি অশ্বিন

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement