UAE vs Bangladesh 2nd T20I Last Over Video Highlights: মিস রান আউট চান্স, খেপলেন বাংলাদেশের উইকেটকিপার, ফিরে দেখুন লাস্ট ওভারে কীভাবে বাংলাদেশকে হারাল আরব
শেষ ওভারে আরবের যখন ১২ রান দরকার তখন বল করতে আসেন তানজিম সাকিব (Tanzim Shakib)। তার ওভারে একটি ম্যাক্সিমাম এলেও তিনি খেলা ২ বলে ২ রানে নিয়ে যেতে সক্ষম হন। তারপরেই ঘটে সেই ঘটনা...
UAE vs Bangladesh 2nd T20I Last Over Video Highlights: গত সোমবার, ১৯ মে শেষ ওভারের থ্রিলারে, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশকে ২ উইকেটে হারিয়ে ইতিহাস রচনা করে। ৩ ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচে টাইগাররা প্রথম ইনিংসে ২০৫ রান করে। তবে, আরব সেই স্কোরের সামনে ওপেনিংয়ে ১০৭ রানের পার্টনারশিপ গড়ে। বাংলাদেশ মিডল অর্ডারকে ধরাশায়ী করলেও টেল-এন্ডাররা লড়াই চালিয়ে যায় এবং শেষ ওভারে বাংলাদেশকে কোনওক্রমে পরাজিত করে জয় নিশ্চিত করে। শেষ ওভারে আরবের যখন ১২ রান দরকার তখন বল করতে আসেন তানজিম সাকিব (Tanzim Shakib)। তার ওভারে একটি ম্যাক্সিমাম এলেও তিনি খেলা ২ বলে ২ রানে নিয়ে যেতে সক্ষম হন। তখন আরবের ব্যাটার সিঙ্গেল নিলে বল হাতে নিয়েও ছুঁড়তে সময় লাগিয়ে ফেলেন তৌহিদ হৃদয় (Towhid Hridoy) ফলে রান আউটের চান্স মিস হয় এবং খেপে যান উইকেটরক্ষক জাকির আলি (Jaker Ali)। Bangldesh: হংকং, ইউএই থেকে কেনিয়া, বাইশ গজে যে সব ছোট দেশেরা মাথাহেঁট করেছে বাংলাদেশের
ফিরে দেখুন লাস্ট ওভারে কীভাবে বাংলাদেশকে হারাল আরব
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)