Lionel Messi Birthday: আজ ৩৫ বছরে পা দিলেন লিওনেল মেসি, দেখুন তাঁর সেরা ১০ গোল
আজ ফুটবল বিশ্বের অন্যতম নক্ষত্র লিওনেল মেসির জন্মদিন (Lionel Messi Birthday)। আর্জেন্টাইন জাদুকর আজ ৩৫ বছরে পা দিলেন। ১৯৮৭ সালের আজকের দিনেই আর্জেন্টিনার রোজারিওর এক গ্রামে জন্ম নেন মেসি। যার পায়ের জাদু ও ফুটবলশৈলীতে মুগ্ধ পুরো বিশ্ব। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সর্বকালের অন্যতম সেরাদের একজন হিসেবে। খুব কম বয়সেই তাঁকে স্পেনে নিয়ে আসে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ। বাকিটুকু ইতিহাস। আজ বিশ্ব ফুটবলের সেরার সিংহাসন দখল করে রয়েছেন মেসি। ক্যারিয়ারে টানা ৪ বার ও সর্বমোট ৭ বার জিতেছেন ব্যালন ডি'অর। ফিফার বর্ষসেরার পুরস্কারও আছে তাঁর ঝুলিতে। দলকে বহু ট্রফি জিতিয়েছেন। তবে, এখনও একটা ট্রফি ছোঁয়া হয়নি মেসির, আর সেটা হল বিশ্বকাপ শিরোপা।
আমরা আজকে দেখব মেসির সেরা ১০ গোল, যা আজও মুগ্ধ করে গোটা ফুটবল বিশ্বকে।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
By Elections 2025: বৃহস্পতিবার বাংলার কালীগঞ্জ সহ দেশের যে পাঁচ আসনে উপনির্বাচন, জানুন জিততে পারে কারা
Happy Father’s Day 2025 Wishes In Bengali: পিতৃত্ব দিবসে বাবার সঙ্গে ভাগ করে নেওয়া শুভেচ্ছা বার্তা
Father's Day 2025: ছোট্ট হাত দিয়ে ধরে রয়েছে বাবার আঙুল, পিতৃ দিবসে বাবার কথা মনে পড়ছে পরমের, একরত্তি ছেলের ছবি সামনে আনলেন অভিনেতা
Father's Day 2025: আজ বিশ্ব পিতৃ দিবস। জেনে নিন এই দিনটির গুরুত্ব
Advertisement
Advertisement
Advertisement