KL Injured in Practice: ঢাকা টেস্টের আগে ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে চোট পেলেন লোকেশ রাহুল

বুধবার খেলা শুরুর আগে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে চোট পান লোকেশ রাহুল।

KL Rahul (Photo Credit: Twitter)

আগামী ২২ ডিসেম্বর থেকে মিরপুরে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে ভারত। তবে টেস্টের আগে চোটের তালিকায় নতুন নাম কেএল রাহুল (KL Rahul)। স্পোর্টসটারের এক প্রতিবেদন অনুসারে বুধবার খেলা শুরুর আগে নেটে ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে চোট পান লোকেশ রাহুল। যদিও দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠোর (Vikram Rathore) জানিয়েছেন, চোট ততটা গুরুতর নয়। রাহুল এই টেস্ট সিরিজে অধিনায়কত্ব করছেন, চোটের কারণে বাদ পড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে একদিনের ম্যাচে আঙ্গুলে চোট পান তিনি, ফিরে আসতে হয় মুম্বাইয়ে। রাহুলের নেতৃত্বে ভারত চট্টগ্রামে প্রথম ম্যাচ ১৮৮ রানে জেতে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement