Jasprit Bumrah Leaves Dressing Room: ভারতের চিন্তা বাড়িয়ে মাঠ ছাড়লেন বুমরাহ, মাঠের দায়িত্ব সামলালেন বিরাট কোহলি (দেখুন ভিডিও)

Jasprit Bumrah has left the SCG (Photo Credit: X@cricketcomau)

রোহিতের অনুপস্থিতিতে পঞ্চম টেস্টে অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছিলেন জসপ্রীত বুমরাহ। পারথ টেস্টে তাঁর ক্যাপ্টেন্সি এবং অনবদ্য বোলিংয়ে জিতেছে ভারত। দুর্দান্ত বোলিং করেছেন পুরো সিরিজেই।  সিরিজের শেষ টেস্টেও দুর্দান্ত বোলিং করছিলেন। কিন্তু দ্বিতীয় দিন লাঞ্চ বিরতির পরই অস্বস্তি ফুটে ওঠে ভারতীয় ড্রেসিং রুমে। এক ওভার মাত্র বল করেই মাঠ ছাড়েন জসপ্রীত বুমরা। এরপর দ্রুত ট্রিটমেন্টের জন্য সাপোর্ট স্টাফের সঙ্গে সিডনি ক্রিকেট গ্রাউন্ড ছেড়ে  ছুটলেন বুমরা।

ম্যাচের সবে দ্বিতীয় দিন। যদিও চোট কতটা গুরুতর এখনই আন্দাজ করা কঠিন। তবে সিডনি টেস্টে বুমরার চোট যে ভারতীয় শিবিরের জন্য স্বস্তির খবর নয়, বলাই যায়। বুমরার অনুপস্থিতিতে এই মুহুর্তে ক্যাপ্টেন্সি করছেন বিরাট কোহলি।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement