IPL 2025: নতুন আইপিএলের মরশুমে কার্ল হপকিনসনকে নতুন ফিল্ডিং কোচ নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স

২০১৯ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয় এবং ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় ইংল্যান্ড দলের সঙ্গে জড়িত ছিলেন তিনি।

Carl Hopkinson – Mumbai Indians’ new fielding coach (Photo Credit: X@@mipaltan)

আইপিএল ২০২৫ মরশুম শুরুর আগে কার্ল হপকিনসনকে তাদের নতুন ফিল্ডিং কোচ হিসেবে নিযুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স। হপকিনসন জেমস প্যামেন্টের স্থলাভিষিক্ত হয়েছেন, যিনি সাত বছর ধরে মুম্বই ইন্ডিয়ান্সের (MI) এর ফিল্ডিং কোচ ছিলেন। হপকিনসন সম্প্রতি ইংল্যান্ডের দীর্ঘস্থায়ী ফিল্ডিং কোচ হিসাবে তার মেয়াদ শেষ করেছেন। গত ২০১৮ সাল থেকে তিনি এই দায়িত্ব পালন করছিলেন। ২০১৯ সালে ঘরের মাটিতে ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয় এবং ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের সময় ইংল্যান্ড দলের সঙ্গে জড়িত ছিলেন তিনি। এছাড়াও ২০২২ সালে আইসিসি অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের প্রধান ফিল্ডিং কোচ ছিলেন হপকিনসন।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement