KKR vs LSG Match Schedule: রামনবমীর জন্য ইডেনে পিছিয়ে গেল কলকাতা বনাম লখনউয়ের ম্যাচ, দেখুন নয়া সময়সূচি

রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে হবে না কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টের ম্যাচ। আগামী ৬ এপ্রিল রামনবমী পালনকে ঘিরে এমনিতেই শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকবে পুলিশ।

KKR head coach Chandrakant Pandit (left), mentor Dwayne Bravo (middle) and captain Ajinkya Rahane (right) (Photo credit: X @KKRiders)

রামনবমীর দিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) হবে না কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়েন্টসের ম্যাচ। আগামী ৬ এপ্রিল রামনবমী পালনকে ঘিরে এমনিতেই শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকবে পুলিশ। কোনওরকমের যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকেই নজর রয়েছে রাজ্য পুলিশ প্রশাসনের। এই অবস্থায় ইডেনে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা দেওয়া যাবে না বলে আগেই সিএবি-কে জানিয়েছিল কলকাতা পুলিশ। তাঁদের এই অনুরোধ বিসিসিআইয়ের কাছে পাঠানো হয়। নিরাপত্তার খাতিরে বিসিসিআই সেই অনুরোধ রেখেছে। নয়া সময়সূচি অনুযায়ী আগামী ৬ এপ্রিলের বদলে ওই ম্যাচটি আগামী ৮ এপ্রিল বেলা সাড়ে ৩টে নাগাদ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে বিসিসিআই।

দেখুন পোস্ট

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement