IPL 2025: দিল্লির বিরুদ্ধে ৩টি উইকেট নিয়ে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ভুবি

BHUVNESHWAR KUMAR (Photo Credit: X@CricCrazyJohns)

রবিবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (Indian Premier League 2025) ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে উঠলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পেসার ভুবনেশ্বর কুমার(Bhuvneshwar Kumar)। গতকাল (২৭ এপ্রিল, ২০২৫) অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভুবনেশ্বর কুমার ৩ টি উইকেট নিয়েছেন। যার ফলে  ১৮৫ ইনিংসে তার উইকেটের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩-এ। যার ফলে তিনি উইকেট সংখ্যায় পীযূষ চাওলাকে ছাড়িয়ে গেছেন। পীযূষ ১৯১ ইনিংসে ১৯২ উইকেট নিয়ে তার আইপিএল কেরিয়ার শেষ করেছিলেন। তবে আইপিএলের ইতিহাসে যুজবেন্দ্র চাহাল ১৬৭ ইনিংসে ২১৪ উইকেট নিয়ে প্রথম স্থানে রয়েছেন।

৩৫ বছর বয়সী ভুবনেশ্বর কুমার আরসিবি (RCB)-র হয়ে ১২টি উইকেট নিয়েছেন। এই মরশুমের আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ (Sunriser Hyderabad)-এর  হয়ে খেলেছেন এবং দলের হয়ে ১৫৭টি উইকেট নিয়েছেন। পুনে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়েও তিনি দুটি মরশুম খেলেছেন সেখানে তিনি ৩১টি ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন।২০১৬ এবং ২০১৭ মরসুমে দুবার পার্পল ক্যাপ জিতেছেন ভুবি এবং তিনি তৃতীয় বোলার যিনি দুবার এই কৃতিত্ব অর্জন করেছেন। ভুবনেশ্বর ছাড়া ডোয়াইন ব্রাভো এবং হর্ষাল প্যাটেল আরও দুই খেলোয়াড় যারা দুবার পার্পল ক্যাপ জিতেছেন।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement