Indian Team Playing Holi 2023: আহমেদাবাদ হোলির মেজাজে ভারতীয় দল (দেখুন ভিডিও)

ভিডিওতে দেখা যাচ্ছে, অধিনায়ক রোহিত শর্মা তাঁর সতীর্থ আবির মাখাচ্ছেন, সেখানে রয়েছেন সূর্য কুমার যাদব, কে এল রাহুলও।

Indian Cricket Team Playing Holi (Photo Credit: BCCI/ Twitter)

আগামীকাল ৯ মার্চ থেকে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ এবং শেষ টেস্ট ম্যাচ। ভারত এই সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে। টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে যেতে হলে এই টেস্ট ম্যাচ জেতা ভারতের জন্য খুবই দরকার। এই চাপের মুহূর্তেও ভারতের দলকে আহমেদাবাদে দেখা গেল বেশ হালকা মেজাজে। বিসিসিআই ভারতীয় দলের হোলির মেজাজের এক ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, অধিনায়ক রোহিত শর্মা তাঁর সতীর্থ আবির মাখাচ্ছেন, সেখানে রয়েছেন সূর্য কুমার যাদব, কে এল রাহুলও। ভিডিওতে আরও দেখা যাচ্ছে টিম বাসেও রঙে মাখামাখি ভারতীয় দল। জাদেজাকে দেখা যাচ্ছে বিরাটকে রঙ লাগাতে।

দেখুন ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement