IND vs WI: ঘরের মাঠে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ, সতীর্থদের প্রশংসা রাহুল দ্রাবিড়, শিখর ধাওয়ানের; দেখুন ভিডিও

ওডিআই সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ (Whitewash) করল টিম ইন্ডিয়া (Tam India)। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ম্যাচে (IND vs WI 3rd ODI 2022) ১১৯ রানে জয় ছিনিয়ে নিয়ে ৩-০-তে সিরিজ জিতলেন শিখর ধাওয়ানরা। সিরিজের শেষ ম্যাচে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারত জিতল ১১৯ রানে। এদিকে, অধিনায়ক হিসাবে নতুন নজির গড়লেন শিখর ধবন। ওই নজির নেই সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, সুরেশ রায়নাদের। ভারতের প্রথম অধিনায়ক হিসেবে এক দিনের ক্রিকেটে মাটিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করলেন তিনি। ম্যাচের শেষে ক্রিকেটারদের অভিনন্দন জানান ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রশংসা করেন। অধিনায়ক ধাওয়ানও (Shikhar Dhawan) সতীর্থদের প্রচেষ্টাকে কুর্নিশ জানান।

দেখুন ভিডিও:

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement