IND vs NZ 2nd Test 2024: সারেনি চোট, দ্বিতীয় টেস্টের স্কোয়াডে নেই নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন

Kane Williamson (Photo Credit: Farid Khan/ X)

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগেই ছিটকে গেলেন নিউজিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। আগামী ২৪ অক্টোবর বৃহস্পতিবার থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হতে চলেছে। এই ম্যাচটি হবে পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের সময় কুঁচকির স্ট্রেনের কারণে বেঙ্গালুরুতে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে যান উইলিয়ামসন।মনে করা হয়েছিল দ্বিতীয় টেস্টে উইলিয়ামসনের খেলার সম্ভাবনা রয়েছে, তবে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে  পিঠের চোট কাটিয়ে উঠতে পারেননি কেন। তাই তাঁকে বাদ রেখেই দল গড়ছে কিউয়িরা।

দ্বিতীয় টেস্টে মাঠের বাইরে কেন উইলিয়ামসন-

 

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement