IND vs IRE: আগস্টে আয়ারল্যান্ডে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত

এর আগে ২০২২ সালে ভারত-আয়ারল্যান্ড দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল

IND vs IRE T20I (Photo Credit: Cricket Ireland/ Twitter)

আগামী ১৮-২৩ আগস্ট মালাহাইডে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আয়ারল্যান্ড। ২০২৩ সালের আন্তর্জাতিক সূচি ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। বাংলাদেশ ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে সাদা বলের সিরিজ খেলবে তারা। এর আগে ২০২২ সালে ভারত-আয়ারল্যান্ড দু'টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল। অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে ভারত ২-০ ব্যবধানে সিরিজ জিতলেও দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের কাছে প্রায় হেরে যায় ভারত। ১৮ মার্চ থেকে ৮ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফরে তিনটি একদিনের ম্যাচ, তিনটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। এরপর ১৬ থেকে ২৮ এপ্রিলের মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে তারা। আগামী ৯ থেকে ১৪ মে বাংলাদেশের বিপক্ষে চেমসফোর্ডে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলবে আয়ারল্যান্ড। এই তিনটি একদিবসীয় ম্যাচ হবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ। এরপর ১-৪ জুন লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে আয়ারল্যান্ড।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement