Imam-ul-Haq Wedding: ইমাম-উল-হকের 'নিকাহ', স্ত্রী অনমোল মেহমুদের সঙ্গে শেয়ার করলেন ছবি

স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ইমাম লিখেছেন, 'আজ আমরা শুধু আজীবনের সঙ্গীই নই, সেরা বন্ধুত্বের বন্ধনকেও মজবুত করেছি....

Imam-Ul-Haq & Anmol Mehmood (Photo Credit: Imam Ul Haq/ X)

গতকাল (২৫ নভেম্বর) শনিবার বান্ধবী অনমোল মেহমুদের (Anmol Mehmood) সঙ্গে বিয়ে সারলেন পাকিস্তানের ওপেনার ইমাম-উল-হক। পরিবার ও বন্ধু-বান্ধবের কাছ থেকে শুভেচ্ছা নিয়ে নবদম্পতি নিজেদের কিছু ছবিও শেয়ার করেছেন। নিজের সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে ইমাম লিখেছেন, 'আজ আমরা শুধু আজীবনের সঙ্গীই নই, সেরা বন্ধুত্বের বন্ধনকেও মজবুত করেছি। আজ, আমি শুধু আমার সেরা বন্ধুকে বিয়ে করিনি, বরং তোমার হৃদয়ে আমার চিরদিনের ঘর খুঁজে পেয়েছি। আমাদের দোয়ায় রাখুন।' আজ ২৬ নভেম্বর ইমামের বিয়ের রিসেপশন। দু'দিন আগে তার সতীর্থ বাবর আজম এবং সরফরাজ আহমেদ কাওয়ালি নাইটে উপস্থিত ছিলেন। এছাড়া সেখানে দেখা যায় উসমান কাদির, কামরান আকমল, মোশতাক আহমেদ, ইনজামাম-উল-হক সহ পাকিস্তান ক্রিকেট জগতের বিশিষ্ট ব্যক্তিদের। বিশ্বকাপে ভালো ফল না করায় পাকিস্তানের অধিনায়ক পদ থেকে আগেই সরে এসেছন বাবর আজম। তবে অস্ট্রেলিয়া সফরে শান মাহমুদের অধিনায়কত্বে খেলবেন বাবর, থাকছেন ইমামও। Imam-Ul-Haq Wedding: ইমামের নিকাহে কাওয়ালিতে মত্ত্ব বাবর-সরফরাজরা, দেখুন ভাইরাল ভিডিও

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement