ICC Women’s ODI World Cup 2025: গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ, দেখে নিন বিস্তারিত

ICC Womens Cricket World Cup (Photo Credit: X@SportsgramIndia)

মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে ভারত , শ্রীলঙ্কার মুখোমুখি হবে। গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামেয় খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর তিনটেয়। ভারত ছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা , পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নিয়েছে। লিগ পর্বে প্রতিটি দল একে অন্যের বিরুদ্ধে খেলবে। সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে। ২৯ ও ৩০ শে অক্টোবর সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল হবে ২ রা নভেম্বর। ভারত ও শ্রীলঙ্কা যৌথ ভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে। ভারত লিগ পর্বে ৫ ই অক্টোবর পাকিস্তান, ৯ ই অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ১২ ই অক্টোবর অস্ট্রেলিয়া, ১৯ শে অক্টোবর ইংল্যান্ড , ২৩ শে অক্টোবর নিউজিল্যান্ড ও ২৬ শে অক্টোবর বাংলাদেশের বিরুদ্ধে খেলবে।

এদিকে, আগামীকাল বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের সূচনা হবে। অনুষ্ঠানের মধ্য দিয়েকে শ্রদ্ধা জানানো হবে। সঙ্গীত শিল্পী অঙ্গারগ পাপন মাহান্ত, জয় বরুয়া সঙ্গীত পরিবেশন করবেন। অসম ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকে জুবিন গর্গের অনুরাগীদের জন্য বিনামূল্যে ৫ হাজার টিকিট বন্টন করা হবে।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement