ICC Test Rankings: টেস্ট র্যাঙ্কিংয়ে দশম স্থানে উঠে এলেন রোহিত শর্মা, জানুন যশস্বীর স্থান
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে ৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ ব্যাটসম্যানের তালিকায় ফের জায়গা করে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে শতরান করে র্যাঙ্কিংয়ে ১০ নম্বরে উঠে এলেন রোহিত। আইসিসি টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে একমাত্র ভারতীয় হিসেবে জায়গা করে নিয়েছেন এই ওপেনার। ডোমিনিকার রোজাউতে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে আয়োজক ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও ১৪১ রানে হারিয়ে ৭৫১ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে উঠে এসেছেন ভারত অধিনায়ক। ডোমিনিকায় অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল ৩৮৭ বলে ১৭১ রান করে ৪২০ পয়েন্ট নিয়ে ৭৩তম স্থানে রয়েছেন। রোহিতের থেকে এক ধাপ পিছিয়ে ১১ নম্বরে রয়েছেন ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হাফসেঞ্চুরি করেও ১৪ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। Asia Cup Schedule Out: অবশেষে অপেক্ষার অবসান, ২ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান; জানুন সম্পূর্ণ সূচি