ICC Men's ODI Team Rankings: এশিয়া কাপের আগে পুরুষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে শীর্ষে পাকিস্তান
মে মাসে সংক্ষিপ্ত শীর্ষ অবস্থানের পর আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান একদিনের আন্তর্জাতিকে পুরুষদের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ফিরে আসে
আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ জয়ে এমআরএফ টায়ার্স আইসিসি পুরুষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে টপকে ১ নম্বরে উঠে এসেছে পাকিস্তান। মে মাসে সংক্ষিপ্ত শীর্ষ অবস্থানের পর আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করে পাকিস্তান একদিনের আন্তর্জাতিকে পুরুষদের র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে ফিরে আসে। তৃতীয় ম্যাচে ৫৯ রানের জয়ের আগে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৪২ রানে জিতেছিল তারা এবং দ্বিতীয় গেমটি ছিল একটি থ্রিলার যেখানে পাকিস্তান শেষ ওভারে একটি উইকেট হাতে থাকতে জয় তুলে নেয়। গত বছর ওয়ানডে ফরম্যাটে আধিপত্য বিস্তার করা পাকিস্তান ২০২২ মরসুমে ওয়েস্ট ইন্ডিজ ও নেদারল্যান্ডসকে ঘরের মাঠে ও বাইরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। এরপর ২০২৩ সালের জানুয়ারিতে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে তারা। এরপর এপ্রিলে ফের কিউইদের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিততে সক্ষম হয় পাকিস্তান। PAK vs AFG 3rd ODI Result: ব্যর্থ মুজিবের চেষ্টা! আফগানদের ফের হারিয়ে পাকিস্তানের অনবদ্য সিরিজ জয়