ICC Champions Trophy 2025: বিশ্বকাপের পর আবারও ইংল্যান্ডের বিরুদ্ধে আফগানিস্তানের জয়, আফগান জালেবি নেচে উদযাপন ইরফান পাঠানের (দেখুন ভিডিও)
আইসিসি আয়োজিত ম্যাচে আবারও আফগানিস্তানের জয়, আর সেই জয় উদযাপন করতে দেখা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইরফান পাঠানকে। তাকে আবারও বলিউডের 'আফগান জালেবি' গানে নাচতে দেখা গেছে। যার ভিডিও ইরফান পাঠান তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম থেকে শেয়ার করেছেন।
গতকাল (২৬ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ম্যাচে হাশমতুল্লাহ শাহিদির নেতৃত্বে আফগান দল ইংল্যান্ডকে হারিয়েছিল। আইসিসি টুর্নামেন্টে ইংল্যান্ডের বিপক্ষে এটি আফগানিস্তানের টানা দ্বিতীয় জয়। এর আগে ২০২৩ সালের বিশ্বকাপেও ইংল্যান্ডকে হারিয়েছিল আফগানিস্তান।এই জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালের দৌড়ে নিজেদের বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান। এই হারের পরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে ইংল্যান্ড দল।
Tags
Advertisement
সম্পর্কিত খবর
FIFA Club World Cup 2025,Chelsea Vs Los Angeles FC: লস অ্যাঞ্জেলেস এফসিকে ২ গোলে উড়িয়ে দিয়ে ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু চেলসি-র
School Service Commission: প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর খুলল স্কুল সার্ভিস কমিশনের পোর্টাল, চিন্তায় পরীক্ষার্থীরা
PM Narendra Modi In Canada: তলানিতে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্ক, সব ভুলে ক্যালগেরিতে পৌঁছলেন মোদী
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Advertisement
Advertisement
Advertisement