Hockey Pro League 2022-23: বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে ৩-২ পয়েন্টে পরাজিত করল ভারত

ভারতের হয়ে প্রথম গোল করেন হরমনপ্রীত সিং

India vs Germany, FIH Hockey Pro League 2022-23 (Photo Credit: Hockey India/ Twitter)

শুক্রবার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামে ২০২২-২৩ এফআইএচ হকি প্রো লিগের ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল ভারতীয় পুরুষ হকি দল। ভারতের হয়ে প্রথম গোল করেন হরমনপ্রীত সিং, ৩০ মিনিটে ও পরের দুটি গোল করেন সুখজিৎ সিং, ৩২ ও ৪৩ মিনিটে। জার্মানির হয়ে গোল করেন পল-ফিলিপ কফম্যান ৪৫ মিনিটে ও মিশেল স্ট্রুথফ ৫৮ মিনিটে। গত বছর অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে স্পেনের বিরুদ্ধে ২-১ (৩-১ এসও) ও ২-৩ হারের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪-৩ ও ৭-৪ গোলের জয় দিয়ে লিগ শুরু করেছিল ভারত।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement