Fastest Pacer to 100 T20I Wickets: মালিঙ্গা-মুস্তাফিজুরদের টপকে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ উইকেটের মালিক হারিস রউফ
২০২০ সালের জানুয়ারিতে রউফের টি-টোয়েন্টি অভিষেকের পর আর কোনো বোলার শতাধিক উইকেট নিতে পারেননি
পাকিস্তানের পেসার হারিস রউফ (Haris Rauf) দ্রুততম পেসার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন। নিউ ইয়র্কে অনুষ্ঠিত ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ২২তম ম্যাচে কানাডার বিপক্ষে প্রথম উইকেট নিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন। তৃতীয় দ্রুততম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রউফ। হারিস তার প্রথম ওভারে ১৩ রান দিয়ে বাজে শুরু করলেও পরের তিন ওভারে ১৩ রান দিয়ে দুটি উইকেট নেন। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ও ওমানের বিলাল খানের ৭২ ম্যাচের রেকর্ড পেছনে ফেলে দিয়েছেন। বোলার হিসেবেরউফের চেয়ে দ্রুত এই মাইলফলক ছুঁতে পেরেছেন কেবল আফগানিস্তানের লেগ স্পিনার রাশিদ খান (৫৩) ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬৩)। ২০২০ সালের জানুয়ারিতে রউফের টি-টোয়েন্টি অভিষেকের পর আর কোনো বোলার শতাধিক উইকেট নিতে পারেননি। শাদাব খানের পর পাকিস্তানের দ্বিতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেট পূর্ণ করলেন রউফ। PAK vs CAN, ICC T20 World Cup 2024: রিজওয়ানের অর্ধশতকে কানাডাকে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয় পাকিস্তানের
দেখুন তালিকা