Ed Smith ,MCC president: এক বছরের জন্য এমসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধান নির্বাচক এড স্মিথ
এক বছরের জন্য এমসিসির প্রেসিডেন্ট (MCC president) হিসেবে দায়িত্ব পেলেন ইংল্যান্ডের প্রাক্তন প্রধান নির্বাচক এড স্মিথ। মার্ভিন কিংয়ের জায়গায় এলেন ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলা স্মিথ (Ed Smith)। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন মর্গ্যান নিয়োগ পেয়েছেন চেয়ার অব ক্রিকেট পদে। এমসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
স্মিথ গর্বিত এমসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে। তিনি জানান, "এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের উত্তরসূরি হওয়া খুবই সম্মানের। লর্ডস আমার জীবনের বিশেষ একটি অংশ- ক্রিকেটের ভক্ত ও খেলোয়াড় হিসেবে এবং পরে নির্বাচক হিসেবে। সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে আমি ক্লাব ও এই খেলায় অবদান রাখার জন্য উন্মুখ হয়ে আছি।”
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)