Dhoni Production's First Movie Teaser: প্রযোজক হিসেবে ধোনির অভিষেক! শেয়ার করলেন লেটস গেট ম্যারিডের টিজার
রমেশ তামিলমণি পরিচালিত এই ফ্যামিলি এন্টারটেইনমেন্টে মুখ্য চরিত্রে রয়েছেন নাদিয়া এবং যোগী বাবু
চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এমএস ধোনি তামিল ছবি 'লেটস গেট ম্যারিড' বা 'এলজিএম' দিয়ে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করবেন। গত অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, এই ক্রিকেটার কলিউডেই তাঁর ইনিংস শুরু করতে চলেছেন, এবং এখন বুধবার সন্ধ্যায় প্রকাশিত টিজারটি তাঁর নতুন কেরিয়ার কোথায় যাচ্ছে তার একটি ধারণা দেয়। ধোনি এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের অফিশিয়াল হ্যান্ডেল থেকে ধোনির ফেসবুক পেজ এবং স্ত্রী সাক্ষী রাওয়াতের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে টিজার রিলিজের করেছে। সোনি মিউজিক সাউথও ছবিটির জন্য একটি মোশন পোস্টার রিলিজ করেছে। রমেশ তামিলমণি পরিচালিত এই ফ্যামিলি এন্টারটেইনমেন্টে মুখ্য চরিত্রে রয়েছেন নাদিয়া এবং যোগী বাবু। সঙ্গীত পরিচালনা করছেন বিশ্বজিৎ এবং সম্পাদকের টেবিলে রয়েছেন প্রদীপ রাঘব।
দেখুন টিজার
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Get rid from hand skin ageing: হাতের ত্বক বুড়িয়ে যাচ্ছে? মেনে চলুন এই নিয়মগুলি। হাতের ত্বক হবে টানটান
MS Dhoni: ধোনির মুকুটে এবার যোগ 'হল অফ ফেম'-এর মুকুট, সঙ্গে জায়গা পেলেনও আরও ৬ জন
Techie Stabs To His Married Lover: বিবাহিত প্রেমিকার সঙ্গে লড়াই, হোটেলে ২ সন্তানের জননীকে ১৭বার... হাড়হিম ঘটনা
Hina Khan First Wedding Video: জানি না আগামীকাল আমার কী হবে, অনিশ্চিত জীবনে রকিকে পেয়ে আবেগতাড়িত হিনা, বিয়ের দিনের প্রথম ভিডিও প্রকাশ্যে
Advertisement
Advertisement
Advertisement