Delhi Capitals New Captain, IPL 2023: ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার
অক্ষর প্যাটেল সম্ভাব্য অধিনায়ক পদপ্রার্থী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট অভিজ্ঞ ওয়ার্নারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন।
আইপিএল ২০২৩-এ দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্ব করবেন ডেভিড ওয়ার্নার। আইপিএল-এ নিয়মিত অধিনায়ক ঋষভ পন্থের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন তিনি। অস্ত্রোপচারের পর পন্থ কিছুটা সুস্থ হয়ে উঠেছেন তবে ২০২৩ সালের আইপিএল থেকে ছিটকে গিয়েছেন। ক্রিকবাজের (Cricbuzz) এক প্রতিবেদনে বলা হয়েছে, অক্ষর প্যাটেল সম্ভাব্য অধিনায়ক পদপ্রার্থী ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট অভিজ্ঞ ওয়ার্নারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। দিল্লি ক্যাপিটালসের মালিকানা গ্রুপের এক সদস্য বলেন, 'ডেভিড আমাদের অধিনায়ক এবং অক্ষর প্যাটেল তার ডেপুটি হবেন।' এর আগে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ৩৬ বছর বয়সী এই ক্রিকেটার। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়ার্নার।
দেখুন পোস্ট
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Air India Plane Crash: আমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত ক্যাপ্টেন সুমিতের দেহ পৌঁছল বাড়িতে, চোখের জলে ছেলেকে চিরবিদায় জানালেন বৃদ্ধ বাবা
Israel-Iran War: তেহরানে 'মৃত্যুর মুখে' বহু মানুষ, ভারতীয়রা নিজেদের সাধ্য মত নিরাপদ জায়গায় সরে যান এখনই, আবেদন বিদেশ মন্ত্রকের
Advertisement
Advertisement
Advertisement