Brian Lara: পারফরম্যান্স মেন্টর হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলকে নেতৃত্ব দেবেন কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা

ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমিতে পারফরম্যান্স মেন্টর হিসেবে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন লারা। তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সঙ্গে।

West Indies Performance Mentor (Photo Credit: Anmar Goodridge-Boyce/ Twitter)

ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (Cricket West Indies) ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারাকে (Brian Lara) পারফরম্যান্স মেন্টর হিসেবে নিয়োগ করেছে। ওয়েস্ট ইন্ডিজ অ্যাকাডেমিতে পারফরম্যান্স মেন্টর হিসেবে কাজ করার ব্যাপারে সম্মতি জানিয়েছেন লারা। তাঁর প্রথম অ্যাসাইনমেন্ট হবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দলের সঙ্গে। জিম্বাবয়েতে টেস্ট দলে যোগ দিয়েছেন তিনি। আগামী ৪ ফেব্রুয়ারি থেকে বুলাওয়েতে (Bulawayo) শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে দলের প্রস্তুতিতে সহায়তা করবেন তিনি। লারার নতুন ভূমিকা হবে খেলোয়াড়দের কৌশলগত পরামর্শ প্রদান এবং বিভিন্ন প্রধান কোচদের সহায়তা করা, তার পাশাপাশি চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপের জন্য কৌশলগত পরিকল্পনা নিয়ে ক্রিকেট ডিরেক্টরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা।

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement