Taskin Ahmed 7 Wickets Haul: বিপিএলে ৭ উইকেট নিয়ে রেকর্ড ভাঙলেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের
দরবার রাজশাহীর হয়ে খেলা তাসকিন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন। একইসঙ্গে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন।
Taskin Ahmed 7 Wickets Haul: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২০২৪-২৫ মরসুমের পঞ্চম ম্যাচে তাসকিন আহমেদ বোলিং করে নয়া রেকর্ড গড়েন। দরবার রাজশাহীর হয়ে খেলা তাসকিন টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন। একইসঙ্গে প্রথম বাংলাদেশি খেলোয়াড় হিসেবে সংক্ষিপ্ততম ফরম্যাটে ৭ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এর আগে নেদারল্যান্ডসের কলিন অ্যাকারম্যান (৭/১৮) ও মালয়েশিয়ার সায়জরুল ইদ্রিস (৭/৮) তাসকিনের চেয়ে ভালো বোলিং ফিগারের রেকর্ড ধরে রেখেছেন। তবে নিঃসন্দেহে বিপিএলের ইতিহাসে এটিই সেরা বোলিং পরিসংখ্যান। তাসকিন ৭ উইকেট নেওয়ার পরও শাহাদাত হোসেন (৫০) ও স্টিফেন এসকিনাজির (৪৬) সৌজন্যে প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস ৯ উইকেটে ১৭৪ রান করতে সক্ষম হয়। তাসকিনের এই স্পেলটি বিপিএলে আগের সেরা বোলিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছে। খুলনা টাইগার্সের হয়ে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৭ রানে ৬ উইকেট নেন পাকিস্তানের মহম্মদ আমির। Oshane Thomas: আজব কাণ্ড! দেখুন, বাংলাদেশ প্রিমিয়ার লিগে ১ বলেই ১৫ রান দিলেন ওশানে থমাস
তাসকিন আহমেদের বিপিএলে ৭ উইকেট