Amy Jones Engagement: 'চিয়ার্স টু এভার’ দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে বাগদান সারলেন অ্যামি জোনস
দীর্ঘদিনের সঙ্গীর সঙ্গে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে বাগদানের কথা জানালেন ইংল্যান্ডের ক্রিকেটার অ্যামি জোনস।
নয়াদিল্লি: ইংল্যান্ডের ক্রিকেটার অ্যামি জোনস (Amy Jones) তাঁর জীবনের বিশেষ মুহূর্ত শেয়ার করলেন সমাজ মাধ্যমে। অ্যামি তাঁর দীর্ঘ দিনের সঙ্গী পিপা ক্লিয়ারি (Piepa Cleary) সঙ্গে বাগদানের কথা ঘোষণা করে একটি ছবি পোস্ট করেছেন। ছবির ক্যপশনে লিখেছেন , 'চিয়ার্স টু এভার!'
অ্যামি জোনস সম্প্রতি ইংল্যান্ডের মহিলা দলের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ৫-০-তে হোয়াইট ফার্নদের হোয়াইটওয়াশ করেছিলেন। তিনি জাতীয় দলের হয়ে ছয়টি টেস্ট, ৯১টি ওয়ানডে এবং ১০৭টি টি-টোয়েন্টি খেলেছেন। সঙ্গী পিপাও একজন ক্রিকেটার। পিপা ক্লিয়ারি অস্ট্রেলিয়ান পেসার, তিনি ঘরোয়া ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। পিপা 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টে ওয়েলশ ফায়ারের হয়ে খেলে ফ্র্যাঞ্চাইজি লিগের এক্সপোজার পেয়েছেন। ইন্সটগ্রাম হ্যান্ডলে বাগদানের কথা ঘোষণা করার পর এই সমকামী জুটি অনেকের কাছ থেকে শুভকামনা পেয়েছেন।
দেখুন