British Chess Championship 2025: ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে রেকর্ড গড়ল ১০ বছর বয়সী বোধনা শিবানন্দন

Bodhana Sivanandan (Photo Credit: X@SusanPolgar)

গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করে সবচেয়ে কম বয়সী মহিলা দাবাড়ু হয়ে ইতিহাস তৈরি করলেন ভারতীয় বংশোদ্ভূত বোধনা শিবানন্দন। লিভারপুলে অনুষ্ঠিত ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর শেষ রাউন্ডে গ্র্যান্ডমাস্টার পিটার ওয়েলসকে হারিয়ে মাত্র ১০ বছর, ৫ মাস এবং ৩ দিন বয়সে বোধনা এই কৃতিত্ব অর্জন করেন। এর আগে এই রেকর্ডটি ছিল আমেরিকান ক্যারিসা ইপের নামে যিনি ১০ বছর বয়সে তার প্রথম গ্র্যান্ডমাস্টারকে পরাজিত করেছিলেন।

বোধনা শিবানন্দন মূলত তামিলনাড়ুর বাসিন্দা, যেখানে তার পরিবার বসবাস করত। ২০০৭ সালে আইটি সেক্টরে কর্মরত তার বাবা শিবানন্দন ভেলাউথম কাজের সূত্রে লন্ডন চলে যান এবং পুরো পরিবারকে লন্ডনে স্থানান্তরিত করেন।

 গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে সবচেয়ে কম বয়সী দাবাড়ু হলেন বোধনা শিবানন্দনঃ-

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement