Botafogo Beats PSG: লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন বোতাফোগোর কাছে হার ইউরোপিয়ান চ্যাম্পিয়ন PSGর

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি-কে হারিয়ে চমকে দিল লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব বোতোফোগো। ক্লাব বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের বোতোফোগো ১-০ গোলে হারাল ফ্রান্সের পিএসজি-কে।

Botafogo beats PSG. (Photo Credits: X)

Botafogo Beats PSG: ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি-কে হারিয়ে চমকে দিল লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ক্লাব বোতাফোগো। ক্লাব বিশ্বকাপের ম্যাচে ব্রাজিলের বোতাফোগো ১-০ গোলে হারাল ফ্রান্সের পিএসজি-কে। ক দিন আগে যে পিএসজি অবিশ্বাস্য খেলে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল।  ম্যাচের ৩৬ মিনিটে জয়সূচক গোলটি করেন ইগর জেসাস। ধারেভারে, খাতায় কলমে কিংবা আর্থিক শক্তিতে পিএসজি-র অনেক গুণ এগিয়ে থেকেই নেমেছিল ব্রাজিলিয়ান ক্লাবের বিরুদ্ধে। কিন্তু ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে অবিশ্বাস্য ফুটবল খেলে জয় ছিনিয়ে আনল পেলে-রোমারিও-নেইমারের দেশের ক্লাব।

ইউরোপ বনাম লাতিন আমেরিকা। ফুটবলের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দুই মহাদেশ। একদিকে ব্রাজিল-আর্জেন্টিনা, উরুগুয়ে, তো অন্যদিকে, জার্মানি, স্পেন, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস...আধুনিক ফুটবলে পরিকাঠামো ও অর্থের বিষয়ে লাতিন আমেরিকাকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছে ইউরোপ। তবে ফুটবল বিশ্বকাপ জেতার ব্যাপারে দুই মহাদেশের স্কোর ২০১০ সালের আগে পর্যন্ত সমান সমান ছিল- লাতিন আমেরিকা (৯): ইউরোপ (৯)। তবে গত চারটি বিশ্বকাপের মধ্যে তিনটি ইউরোপের দেশের জেতায় সেই স্কোরবোর্ড এখন- ইউরোপ (১২): লাতিন আমেরিকা (১০)। আর ক্লাব ফুটবলে উয়েফা বা ইউরোপিয়ান ক্লাবগুলির দাপট একেবারে একচ্ছত্র।

ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ব্রাজিলের ক্লাবের অবিশ্বাস্য জয়

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement