Asia Cup Cricket 2023: এশিয়া কাপ দেখতে পাকিস্তানে গেলেন বিসিসিআই সভাপতি রজার বিনি, সহ সভাপতি রাজীব শুক্লা

বাইশ গজের বিশ্বে সৌজন্য রক্ষার্থে পাকিস্তানে গেলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বিনির সঙ্গে পাকিস্তানে গেলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা।

BCCI President Roger Binny with Rajiv Shukla & Jay Shah (Photo Credit: Himanshu Pareek/ X)

বাইশ গজের বিশ্বে সৌজন্য রক্ষার্থে পাকিস্তানে গেলেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বিনির সঙ্গে পাকিস্তানে গেলেন বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা। পিসিবি-র আমন্ত্রণে পাকিস্তানে গিয়ে এশিয়া কাপের খেলা দেখতে সেখানে গেলেন বিনি, শুক্লা।

এবারের এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। কিন্তু দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কথা মাথায় রেখে পাকিস্তানে দল পাঠাতে রাজি হয়নি বিসিসিআই। যা নিয়ে ক্ষুব্ধ হয়ে ভারতে বিশ্বকাপে দল পাঠাতে রাজি ছিল না পিসিবি। পরে অবশ্য পিসিবি নরম হয়। চলতি বছর এশিয়া কাপে ভারত তাদের সব ম্যাচ খেলছে শ্রীলঙ্কায়।

দেখুন ভিডিয়ো

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement