Ayush Mhatre: ১৪ বছরের বৈভবের পর এবার ১৭ বছরের আয়ুষের আইপিএল অভিষেকে চমক

শনিবার জয়পুরে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশীর। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছিলেন।

Ayush Mhatre. (Photo Credits:X)

MI vs CSK, IPL 2025: শনিবার জয়পুরে মাত্র ১৪ বছর বয়সে আইপিএলে অভিষেক হয়েছিল রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভব সূর্যবংশীর। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নজর কেড়েছিলেন। আর এবার রবিবার ওয়াংখেড়েতে মাত্র ১৭ বছর বয়সে আইপিএলে অভিষেকে নজর কাড়লেন চেন্নাই সুপার কিংসের আয়ুষ মাতরে (১৫ বলে ৩২ রান)। ঋতুরাজ গায়কোয়েড়ের পরিবর্তে সিএসকে-তে সুযোগ পেয়ে এদিন তিন নম্বরে ব্যাট করতে নামেন আয়ুষ। ২টি ওভার বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৩২ রান করার পর মুম্বই ইন্ডিয়ন্সের পেসার দীপক চাহারের বলে আউট হন আয়ুষ।

সবচেয়ে কম বয়সে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার নজির গড়লেন আয়ুষ। ভাঙল ২০০৮ আইপিএলে খেলা সিএসকে-র অভিনব মুকুন্দের রেকর্ড।

দেখুন খবরটি

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement