Asian Games 2023: হংকংয়ের বিরুদ্ধে ১৩-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন দীপিকা-বন্দনারা

গ্রুপ পর্ব থেকে ৩টি জয় ও ১ টি ড্র করে ১০ পয়েন্ট অর্জন করে গ্রুপ-এ এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল সবিতা পুনিয়া-দীপিকা-বন্দনারা।এ বারের এশিয়ান গেমসে হকিতে এখনও পর্যন্ত অন্যতম সেরা টিম ভারত। গ্রুপ পর্বে ৩৩টি গোল করেছেন ভারতের মেয়েরা। হজম করেছেন মাত্র ১টি গোল।

Indian hockey team Photo Credit : Twitter@India_AllSports

পুরুষদের হকিতে হরমনপ্রীত সিংরা গ্রুপ লিগের ম্যাচে একের পর এক প্রতিপক্ষদের বিরুদ্ধে দুরন্ত জয় দিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। এবার সেই পথেই মহিলা হকি টিম।গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারত সিঙ্গাপুরকে ১৩-০ ব্যবধানে হারিয়েছিল। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হাফডজন গোলের মালা পরিয়েছিলেন সবিতা পুনিয়ারা। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে শক্তিশালী কোরিয়ার বিরুদ্ধে ১-১ ড্র করেছিল। এবার শেষ ম্যাচেও  হংকং কে ১৩ গোলে দুরমুশ করে সেমিফাইনালে চলে গেল মহিলা হকি টিম।

গ্রুপ পর্ব থেকে ৩টি জয় ও ১ টি ড্র করে  ১০ পয়েন্ট অর্জন করে  গ্রুপ-এ এর শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল সবিতা পুনিয়া-দীপিকা-বন্দনারা।এ বারের এশিয়ান গেমসে হকিতে এখনও পর্যন্ত অন্যতম সেরা টিম ভারত। গ্রুপ পর্বে ৩৩টি গোল করেছেন ভারতের মেয়েরা। হজম করেছেন মাত্র ১টি গোল।

Share Now
Advertisement

Advertisement
Advertisement
Share Now
Advertisement