CWC 2023 Final: ফাইনালে হারের পর ভেঙে পড়া বিরাট কোহলিকে আলিঙ্গন অনুষ্কার

এবার একের পর রেকর্ড ভেঙে, বিশ্বকাপের সর্বাধিক রান করে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও বিরাট জিতেছেন।

Virat Anushka Flying Kiss (Photo Credit: Star Sports/ X)

এবার একের পর রেকর্ড ভেঙে, বিশ্বকাপের সর্বাধিক রান করে ইতিহাস গড়েছেন বিরাট কোহলি। এবার বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারও বিরাট জিতেছেন। কিন্তু ব্যক্তিগত পুরস্কার ফাইনালে দলের হারের কাছে বিরাটের জন্য মূল্যহীন তা পরিষ্কার ধরা পড়ছে বিরাটের শরীর ভাষায়। পুরস্কার বিতরণী মঞ্চে ওঠে বিরাটকে চোখ মুছতে দেখা গেল। রোহিত শর্মা, মহম্মদ সিরাজরা যখন কাঁদছেন, তখন বিরাট আকাশের দিকে ঠাস তাকিয়ে থাকলেন।

ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফেরার পথে বিরাটকে সান্তনা দিতে আলিঙ্গন করলেন স্ত্রী অনুষ্কা শর্মা। বিরাটের চোখ ছলছল করে উঠল। অনুষ্কা বোঝাতে থাকলেন বিরাটকে। আমেদাবাদে এই ছবি যেন প্রতীকী হয়ে থাকল। এই হার বেদনার, এই হার স্বপ্নভঙ্গের।

দেখুন ছবিতে

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement