Akaay Kohli Photo Leaked: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের গ্যালারি থেকে ফাঁস বিরাট-অনুষ্কার ছেলে আকায়ের ছবি, দেখুন একরত্তিকে

জন্মের পর থেকে ছেলে আকায় কিংবা মেয়ে ভামিকার মুখ সোশ্যাল মিডিয়া এবং পাপারাৎজির থেকে দূরে রেখেছেন তারকা দম্পতি। তাও নানাভাবে মেয়ে ভামিকার ছবি ফাঁস হয়েছে। এবার একরত্তি ছেলে আকায়ের ছবিও ফাঁস হল।

Akaay Kohli Photo Leaked (Photo Credits: X)

অস্ট্রেলিয়ার পার্থে (Perth) ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচের (India vs Australia 1st Test 2024) মাঝে গ্যালারি থেকে ফাঁস হল আকায় কোহলির ছবি (Akaay Kohli)। বিরাটের (Virat Kohli) প্রায় সব ম্যাচেই গ্যালারিতে দেখা যায় স্ত্রী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma)। রবিবারও ভারত-অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচ দেখতে পৌঁছে গিয়েছিলেন তিনি। গ্যালারি থেকে অনুষ্কার পাশাপাশি ক্যামেরায় ধরা পড়ল 'বিরুষ্কা'র একরত্তি ছেলে আকায়ের ছবি। চলতি বছরের ফেব্রুয়ারিতেই বিরাট-অনুষ্কার কোলে এসেছে ছেলে আকায়। জন্মের পর থেকে ছেলে আকায় কিংবা মেয়ে ভামিকার মুখ সোশ্যাল মিডিয়া এবং পাপারাৎজির থেকে দূরে রেখেছেন তারকা দম্পতি। তাও নানাভাবে মেয়ে ভামিকার ছবি ফাঁস হয়েছে। এবার একরত্তি ছেলে আকায়ের ছবিও ফাঁস হল।

আকায় কোহলির ছবি ফাঁস... 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement