Preity Zinta: আইপিএলে ম্য়াচ শেষে ফেরায় বিমান বিভ্রাট, কামাক্ষায় পুজো প্রীতি জিন্টার

গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী তথা পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা

গুয়াহাটির কামাক্ষা মন্দিরে পুজো দিলেন বলিউড অভিনেত্রী তথা পঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্টা। গত বৃহস্পতিবার অসমের গুয়াহাটির স্টেডিয়ামে আইপিএলের ম্য়াচে মুখোমুখি হয়েছিল পঞ্জাব কিংস ও রাজস্থান রয়্যালস। সেই ম্য়াচে রাজস্থানকে ৫ রানে হারায় পঞ্জাব। ম্যাচের পর প্রীতির যে বিমানে ফেরার কথা ছিল, সেটি দেরী করে।

ফলে রাতটা গুয়াহাটিতেই কাটাতে হয় বীরজারা সিনেমার নায়িকাকে। সেই সুযোগে কামাক্ষা দর্শন করে, ভক্তিভরে পুজোটা সেরে নেন প্রীতি। পুজো দিয়ে প্রীতি বললেন, একবার যখন মন্দিরে ঢুকলাম, এত শান্তি লাগল মনে হল এখানে এসে অনেক ইচ্ছা এমনিই পূরণ হয়ে গেল।

দেখুন ছবিতে

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement