2025 World Para Athletics Championship: ২০২৫ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে ভারত, ঘোষণা বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স সংস্থার

আগামী ২০২৫ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করতে চলেছে ভারত। প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নয়াদিল্লির জওহরলাল নেহেরু স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের  আয়োজন করার কথা ঘোষণা করেন । ২০১৫ সালে দোহা, ২০১৯ সালে দুবাই, ২০২৪ সালে কোবের পর এশিয়ায় চতুর্থবারের মতো আয়োজিত হতে চলেছে এই চ্যাম্পিয়নশিপ। ভারতের নয়া দিল্লি্তে ২০২৫ চ্যাম্পিয়নশিপের দ্বাদশ সংস্করণ হবে। এছাড়া ভারতের রাজধানী নয়া দিল্লিতে পরের বছর প্রথমবারের মতো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড প্রিক্সের আয়োজন করা হবে। এটি ১১ থেকে ১৩ মার্চ জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement