Mandakini River: কেদারনাথে সেলফি তুলতে গিয়ে মন্দাকিনী নদীতে পড়ল যুবক, ভয়াবহ ভিডিয়ো
ঘটনাস্থলের ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখা যাচ্ছে, নদীতে পড়ার পর ভাগ্যক্রমে একটা পাথর আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর প্রবল চেষ্টা করছে ওই যুবক। আর তাকে বাঁচানোর জন্য জলে নেমেছেন আরও দু-তিনজন।
সেলফি তোলার প্রবণতা যে কতটা বিপজ্জনক হতে পারে তা বারবার প্রমাণিত হয়েছে। মঙ্গলবার ফের তার প্রমাণ পাওয়া গেল। উত্তরাখণ্ডের (Uttarkhand) কেদারনাথ (Kedarnath) মন্দিরে দর্শন করতে যাওয়া এক যুবক সেলফি (selfie) তুলতে গিয়ে পড়ল সোজা মন্দাকিনী নদীর (Mandakini River) প্রবল জলস্রোতের মধ্যে।
ঘটনাস্থলের ভাইরাল হওয়া একটি ভিডিয়ো দেখা যাচ্ছে, নদীতে পড়ার পর ভাগ্যক্রমে একটা পাথর আঁকড়ে ধরে নিজেকে বাঁচানোর প্রবল চেষ্টা করছে ওই যুবক। আর তাকে বাঁচানোর জন্য জলে নেমেছেন আরও দু-তিনজন।
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)