Woman Gives Birth On Flight: জর্ডন থেকে লন্ডনগামী বিমানের মধ্যে সন্তানের জন্ম দিলেন এক মহিলা, ঘটনা হল ভাইরাল

২৮ বছর বয়সী এসেক্সের ব্যাসিলডন হাসপাতালে কর্মরত হাসান খান এসে দেখেন যে মহিলাটি ককপিটের বাইরে মেঝেতে শুয়ে ছিল এবং তার জল ভেঙে গেছিল। এরপরেই চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয় বিমানের ককপিটে।

Jordan to london flight baby birth Photo Credit: Twitter@BBCWorld

জর্ডন থেকে লন্ডনগামী একটি বিমানে সন্তানের জন্ম দিলেন এক মহিলা। বিমানের মধ্যে থাকা চিকিৎসক হাসান খান সংবাদ মাধ্যমকে জানান শনিবার সকালে জর্ডনের  আম্মান থেকে লন্ডনের লুটন বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন চিকিৎসক সহ তাঁর বন্ধুরা। সেই সময় বিমান সেবিকারা একজন ডাক্তারের খোঁজ করেছিলেন। তখন ২৮ বছর বয়সী এসেক্সের ব্যাসিলডন হাসপাতালে কর্মরত হাসান খান এসে দেখেন যে মহিলাটি ককপিটের বাইরে মেঝেতে শুয়ে ছিল এবং তার জল ভেঙে গেছিল। এরপরেই চিকিৎসকের সহায়তায় নবজাতকের জন্ম হয় বিমানের ককপিটে। বিমান সেবিকারা জানান যে বাণিজ্যিক বিমানে জন্মগ্রহণকারী ৭৫তম শিশু  এই নবজাতক। চিকিৎসক হাসান খান বলেন ওই জর্ডানিয়ান মহিলা ইংরেজি বলতে পারতেন না, তাই তার ডেলিভারির সময় প্লেনে উপস্থিত অন্য একজনকে ইংরেজি অনুবাদ করতে হয়েছিল।

 

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement