Bengaluru Horror: বেঙ্গালুরুর রাস্তায় মহিলাকে টেনে নিয়ে গিয়ে জোর করে জড়িয়ে ধরল যুবক, দেখুন ভিডিয়ো
বেঙ্গালুরুতে নারী সুরক্ষা প্রশ্নের মুখ। কর্ণাটকের রাজধানীর রাস্তায় এক মহিলাকে জোর করে ধরে তার সঙ্গে অসভ্যতা করল এক যুবক। অসভ্যতার পর সেই সেই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
Assailant Molests Woman in Broad Daylight in Bengaluru: বেঙ্গালুরুতে নারী সুরক্ষা প্রশ্নের মুখ। কর্ণাটকের রাজধানীর রাস্তায় এক মহিলাকে জোর করে ধরে তার সঙ্গে অসভ্যতা করল এক যুবক। বাগিচার শহরে প্রকাশ্যে শ্লীলতাহানির ভিডিয়ো দেখে আঁতকে উঠতে হচ্ছে। অসভ্যতার পর সেই সেই যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিটিএম লে আউটের রাস্তায় থাকা সিসি ক্যামেরায় ধরা পড়ে পুরো ঘটনা।
ভিডিয়োটিতে পরিষ্কার দেখা যাচ্ছে, রাস্তার ধার দিয়ে হেঁটে যাওয়া এক মহিলাকে জোর করে জড়িয়ে ধরছে এক যুবক। সেই মহিলা এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের না করলেও, পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার তদন্তে নেমেছে পুলিশ। সিসি টিভি থেকে অভিযুক্তকে শনাক্ত করার যাবতীয় চেষ্টা করা হচ্ছে বলে বেঙ্গালুরু পুলিশের দাবি।
দেখুন বেঙ্গালুরুর সেই আঁতকে ওঠার মত ভিডিয়ো