Viral Video: চলন্ত ট্রাক থেকে মাল গায়েব, অভিনব চুরির কায়দায় তাজ্জব নেটবাসী
মধ্যপ্রদেশের সাজাপুর জেলার আগ্রা-মুম্বই হাইওয়েতে এই চুরির দৃশ্য যেন হাড় মানাবে বলিউড ছবির দৃশ্যকেও।
চলন্ত ট্রাক থেকে মাল চুরি করছেন দুজন ব্যক্তি। অভিনব কায়দায় চুরির সেই ভিডিয়ো উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে রীতিমত তাজ্জব বনে গিয়েছেন নেটাগরিক। হাইওয়ের উপর মালবোঝাই চলন্ত ট্রাকে চড়ে ট্রাক থেকে কিছু মাল রাস্তার উপর ফেলে দেন দুই ব্যক্তি। ট্রাকের পিছনে বাইক নিয়ে এগোচ্ছেন তাঁদের দলের আরও এক শাগরেদ। রাস্তার উপর চুরির জিনিসটি ফেলে দেওয়ার পর চলন্ত ট্রাকের উপর থেকেই চলন্ত বাইকে ঝাঁপিয়ে বসে পড়তে দেখা গিয়েছে ওই দুই ব্যক্তিকে। মধ্যপ্রদেশের (Madhya Pradesh) সাজাপুর জেলার আগ্রা-মুম্বই হাইওয়েতে এই চুরির দৃশ্য যেন হাড় মানাবে বলিউড ছবির দৃশ্যকেও।
দেখুন ভাইরাল ভিডিয়ো...
Advertisement
সম্পর্কিত খবর
Jalpaiguri ATM Robbery: ফিল্মি কায়দায় পর পর এটিএম লুট, ভিনরাজ্য থেকে এসে ৫৫ লক্ষ টাকা চুরি, পুলিশের জালে ৩ দুষ্কৃতি
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Strike In Fulbari: ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা, রাস্তায় আটকে ২ হাজার ট্রাক
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement