Jewellery Jugaad: শিয়রে করোনা, মাস্কের উপরেই নথ পরে ভাইরাল মহিলা
মহামারীর জেরে পরিস্থিতি বদলেছে৷ মানুষ আর খোলা হাওয়ায় শ্বাস নিতে পারে না৷ সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ হয়েছে এক বছরের বেশি সময় হয়ে গেল৷ এখন তো হাওয়ায় ভাসছে ভাইরাস, তাই বলে কি বিয়েবাড়ি যাব না?
মহামারীর জেরে পরিস্থিতি বদলেছে৷ মানুষ আর খোলা হাওয়ায় শ্বাস নিতে পারে না৷ সামাজিক আচার অনুষ্ঠানে অংশ নেওয়া বন্ধ হয়েছে এক বছরের বেশি সময় হয়ে গেল৷ এখন তো হাওয়ায় ভাসছে ভাইরাস, তাই বলে কি বিয়েবাড়ি যাব না? মাস্কের বদান্যতায় সুবেশা মহিলাদের যে আয়েশ করে দেখবেন তার উপায়ও আজকাল থাকে না৷ তবে মাস্কের উপরে জমকালো নথ ঝুলিয়ে অনুষ্ঠান বাড়িতে নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন এক মহিলা, এদৃশ্য এই মহামারীতে বিশেষ দেখা যায় না৷ সম্প্রতি এমনই একজনকে দেখে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আইপিএস দীপাংশু কাবরা৷ এমন সাজের আড়ম্বর দেখে বললেন, “Jewellery Jugaad”৷ ছবি শেয়ার করে ক্যাপশনে লিখলেন, "Level - Super Ultra Pro Max"৷ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতে না হতেই সেই ছবি শেয়ারের ধুম পড়েছে নেটিজেনদের মধ্যে৷
Advertisement
সম্পর্কিত খবর
Gold Price Today: মঙ্গলে অপেক্ষাকৃত সস্তা সোনা, জেনে নিন আজ কিনলে কতটা সাশ্রয় হবে
Gold Price Today: ক্রেতাদের জন্য সুখবর, সপ্তাহের শুরুতে কমল সোনার দাম
Air India Crew Arrested: ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া, সোনা পাচারের অভিযোগে গ্রেফতার ক্রু, উদ্ধার কোটি টাকার সোনা
Gold Price Today: মঙ্গলে ক্রেতাদের গালে চওড়া হাসি ফোটাল সোনার দাম, জেনে নিন আজ গয়না কিনলে কত সাশ্রয় হবে
Advertisement
Advertisement
Advertisement