Pani Puri Pakoda: কলকাতার এক চপের দোকানে রমরমিয়ে বিক্রি ফুচকার পকোড়া, বানানো হচ্ছে অভিনব কায়দায়

কলকাতায় এক তেলেভাজার দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে ফুচকার পকোড়া। টকজলের বদলে বেসন মাখিয়ে গরম তেলে ছাড়া হচ্ছে আলুর পুর ভরা ফুচকাগুলো। চপের মত ভেজে নিয়ে তা পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের।

Pani Puri Pakoda (Photo Credits: Instagram)

হরেক রকমের স্ট্রিটফুডের ভিরে ফুচকা (Pani Puri ) দেখলেই দাঁড়িয়ে পড়ে বাচ্চা থেকে বুড়ো। আলুর পুর ভরা মুচমুচে ফুচকা টকজলে ডুবিয়ে মুখে দিতেই যেন অমৃতের স্বাদ মেলে। মিষ্টি ফুচকা, দই ফুচকার বৈচিত্র্যের মাঝে এসে জুটল ফুচকার পকোড়া। কলকাতায় এক তেলেভাজার দোকানে রমরমিয়ে বিক্রি হচ্ছে ফুচকার পকোড়া। টকজলের বদলে বেসন মাখিয়ে গরম তেলে ছাড়া হচ্ছে আলুর পুর ভরা ফুচকাগুলো। চপের মত ভেজে নিয়ে তা পরিবেশন করা হচ্ছে ক্রেতাদের। ফুচকার এমন বৈচিত্র্য দেখে বেজায় চটেছেন খাদ্যরসিকেরা।

আরও পড়ুনঃ  চিকেন, ফিস এখন অতীত, বাজারে এল আনারস মোমো, দেখুন ভাইরাল রেসিপি

দেখুন ফুচকার পকোড়ার ভাইরাল রেসিপি... 

 

View this post on Instagram

 

A post shared by Tushar Dhanwani 💰❤️🧿 (@foodie_tshr)

 

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement