Viral Video:সুপ্রিম কোর্টের করিডোরে অভিনব 'চুরি', দাঁড়িয়ে দেখলেন আইনজীবীরা, ভাইরাল ভিডিয়ো
নয়াদিল্লিঃ সুপ্রিম কোর্টের(Supreme Court) করিডোরে সারি বেঁধে দাঁড়িয়ে আইনজীবীরা(Lawyers)। তাঁদের চোখের সামনে থেকেই ব্যাগ(Bag) নিয়ে পালানোর চেষ্টা 'চোর'-এর। তবে এ যে সে চোর নয়। সুপ্রিম কোর্টে চুরি করতে এসেছিল একটি বাঁদর(Monkey)। আইনজীবী সঞ্জয় হেগড়ে সোশ্যাল মিডিয়ায়(Social Media) একটি ভিডিয়ো শেয়ার করেছেন।যাতে দেখা যাচ্ছে, সুপ্রিম কোর্টের বারান্দা থেকে একটি ব্যাগ মুখে করে নিয়ে পালাচ্ছে একটি বাঁদর। শুধু তাই নয়, ব্যাগের ভিতর থেকে টিফিন বাক্সটি বের করে ব্যাগটি ছুড়ে ফেলে দিল সে। চোখের সামনে এই 'চুরি' দেখেও সেভাবে বাধা দেননি করিডোরে উপস্থিত আইনজীবীরা। ভিডিয়োটি ভাইরাল হতেই নানা মজার কমেন্ট করছেন নেটিজেনদের একাংশ। ভাইরাল ভিডিয়োটি ৫০ হাজার মানুষ শেয়ার করেছেন।
সুপ্রিম কোর্টের করিডোরে অভিনব 'চুরি', দাঁড়িয়ে দেখলেন আইনজীবীরা
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Ajker Rashifal, 17 June, 2025: স্বাস্থ্য থেকে পরিবার,চাকরি থেকে ব্যবসা,কেমন যাবে আপনার দিন? জানুন আজকের রাশিফল
Tamil Language: সুপ্রিম কোর্টে তামিলকে সরকারি ভাষা ঘোষণার দাবিতে সরব মুখ্যমন্ত্রী স্ট্যালিন
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Advertisement
Advertisement
Advertisement