Dhoodh Cola Video: দুধের সঙ্গে কোলার মিশ্রণে অদ্ভুত পানীয় কলকাতার ধাবায়, আপনি কি খেয়েছেন দুধ কোলা?
দুধের সঙ্গে কোলার মিশ্রণে তৈরি এই অদ্ভুত পানীয় বিক্রি হচ্ছে কলকাতার বুকে। হরিশ মুখার্জি রোডে বলবন্ত সিং ধাবার বিশেষত্বই হল এই পানীয়।
সোশ্যাল মিডিয়া খুললেই এখন নিত্য নতুন খাবারের ফিউশন। নামীদামী রেস্তোরাঁ হোক কিংবা রাস্তার ধারের ঘুপচি দোকান ফুড ব্লগারদের দৌরাত্ম্য সর্বত্রই। আরও বেশি করে ক্রেতা টানতে বিভিন্ন ধরণের খাবারের কম্বো, ফিউশন বানিয়ে চলেছেন দোকানদারেরা। সেই তালিকায় এবার নতুন সংযোজন, দুধ কোলা (Dhoodh Cola)। দুধের সঙ্গে কোলার মিশ্রণে তৈরি এই অদ্ভুত পানীয় বিক্রি হচ্ছে কলকাতার বুকে। হরিশ মুখার্জি রোডে বলবন্ত সিং ধাবার বিশেষত্বই হল এই পানীয়। ফুড ব্লগারদের দৌলতে দুধ এবং কোলার সংমিশ্রণে তৈরি এই পানীয় এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। গ্রীষ্মের দিনে এই দুধ কোলা (Dhoodh Cola Video) নাকি চরম তৃপ্তি দেয় ক্রেতাদের। ধাবার এক কর্তৃপক্ষ জানাচ্ছেন, তাঁদের এই 'সিগনেচার' পানীয় বাচ্চা থেকে বুড়ো, সব বয়সের মানুষ খুব পছন্দ করেন।
আপনি কি খেয়েছেন দুধ কোলা?
Tags
Advertisement
সম্পর্কিত খবর
Odisha Shocker: নদীতে স্নান করতে গিয়ে বিপত্তি, মহিলাকে টেনে নিয়ে গেল কুমির
Jilapi recipe: আসছে রথযাত্রা। ঘরেই বানিয়ে ফেলুন মুচমুচে জিলাপি
Viral Video: 'এত দানা ভরে দেব যে তোমার বাড়ির লোকও চিনতে পারবে না', পেট্রোল পাম্পের কর্মীকে হুমকি মহিলার
Viral Advertisement: কুকুরের দুধ পান করছেন মহিলা, বিজ্ঞাপন ভাইরাল হতেই চটল নেটপাড়া
Advertisement
Advertisement
Advertisement