Siddaramaiah Slaps Supporter: বাড়িতে আসা সমর্থককে সজোরে চড় কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার, দেখুন ভিডিয়ো
যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল হয়েছে। আর এই ঘটনা দেখে প্রবল নিন্দা করেছেন অনেক নেটিজেন। যদিও ঠিক কী কারণে ওই ব্যক্তিকে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া চড় মেরেছেন তা এখনও জানা যায়নি।
শুক্রবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার (Karnataka former & LOP CM Siddaramaiah) বেঙ্গালুরুর (Bengaluru) বাড়িতে দেখা করতে এসেছিলেন কংগ্রেসের (Congress) কর্মী-সমর্থকরা। এই কারণে প্রচুর ভিড় (huge crowd) হয়েছিল তাঁর বাড়িতে। এক সময়ে তাঁদের সঙ্গে দেখা করার জন্য ঘরের বাইরে বেরিয়ে আসেন সিদ্দারামাইয়া। আর তখন তাঁকে ঘিরে ধরেন কথা বলার চেষ্টা করেন প্রচুর মানুষ। এর মাঝেই বর্ষীয়ান ওই কংগ্রেস নেতাকে দেখা যায় বাড়িতে আসা এক সমর্থককে (supporter) সজোরে চড় (slaps) মারতে।
যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হওয়ার পরেই ভাইরাল (Viral) হয়েছে। আর এই ঘটনা দেখে প্রবল নিন্দা করেছেন অনেক নেটিজেন। যদিও ঠিক কী কারণে ওই ব্যক্তিকে কংগ্রেস নেতা সিদ্দারামাইয়া চড় মেরেছেন তা এখনও জানা যায়নি। আরও পড়ুন: Dog Menace in Rajkot: পথ কুকুরের আক্রমণের জেরে চলন্ত বাইক থেকে পড়ে মৃত মহিলা, মর্মান্তিক ভিডিয়ো
(সোশ্যাল মিডিয়া আপনার জন্য সাম্প্রতিক ব্রেকিং নিউজ, টুইটার, ইনস্টাগ্রাম এবং ইউটিউব সহ সোশ্যাল মিডিয়ার জগতের ভাইরাল খবর নিয়ে আসে। উপরের পোস্টটি সরাসরি ব্যবহারকারীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এমবেড করা হয়েছে। এই বিষয়বস্তুর অংশটি সম্পাদনা করা হয়নি বা হতে পারে না সাম্প্রতিক কর্মীদের দ্বারা সম্পাদিত মতামতগুলি সোশ্যাল মিডিয়া পোস্টগুলিতে উপস্থিত হয় এবং তথ্যগুলি সর্বশেষের মতামতকে প্রতিফলিত করে না এবং সর্বশেষে এর জন্য কোনও দায়বদ্ধতা নেই৷)